দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় বিনামূল্যে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল আলম।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান।
জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার যৌথ আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জে আই